দুপচাঁচিয়ায় দাঁড়ি পাল্লা প্রতীকের সমর্থনে নারী পদযাত্রা
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় দাঁড়ি পাল্লা প্রতীকের সমর্থনে নারী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে পদযাত্রাটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনে দাঁড়ি পাল্লা প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি পারুল আখতার, মহিলা কর্ম পরিষদের নেত্রী নার্গিস সুলতানা, খালেদা আখতার, মোহাতাব আরা, মুনজিলা ,মোরশেদা, জেলা নেত্রী নাদীরা সুলতানা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুন্নিজান হলের ভিপি সাদিয়া জাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।পদযাত্রায় অংশ নেওয়া নারীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে দাঁড়ি পাল্লা প্রতীকের পক্ষে সমর্থন জানান।পদযাত্রাটি বিপুল সংখ্যক নারী সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
