Joy Jugantor | online newspaper

তিনি লন্ডন থেকে এসে কে কাফের, কে মুনাফেক এই ফতোয়া দিচ্ছেন: জামায়াত সেক্রেটারি

তিনি লন্ডন থেকে এসে কে কাফের, কে মুনাফেক এই ফতোয়া দিচ্ছেন: জামায়া

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৭, ২ ফেব্রুয়ারি ২০২৬

তিনি লন্ডন থেকে এসে কে কাফের, কে মুনাফেক এই ফতোয়া দিচ্ছেন: জামায়া

তিনি লন্ডন থেকে এসে কে কাফের, কে মুনাফেক এই ফতোয়া দিচ্ছেন: জামায়াত সেক্রেটারি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি চেয়ারম্যান খুলনার জনসভায় জামায়াতে ইসলামীর আমিরকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। লন্ডন থেকে এসে উনি কে কাফের, কে মুনাফেক এই ফতোয়া দিচ্ছেন।সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার চুকনগর বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, এর আগেও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীসহ বিভিন্ন আলেমকে একইভাবে আক্রমণ করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক করে উসকানিমূলক বক্তব্য ছড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ওই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ ডাকা হয়। এতেই প্রমাণিত হয় কারা এ হ্যাকিংয়ের সঙ্গে জড়িত।মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর নামে মিথ্যা বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ চালানো হচ্ছে। এই ধরনের বক্তব্য ও আচরণ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে।

এ ধরনের উস্কানি শেষ পর্যন্ত যারা করছে- তাদেরই ক্ষতি ডেকে আনবে।মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক স্বার্থে কাউকে রাজাকার বা জঙ্গি আখ্যা দেওয়ার সংস্কৃতি জনগণ আর গ্রহণ করছে না। সঙ্গে থাকলে সঙ্গী, আর সঙ্গে না থাকলে জঙ্গি- এই দ্বিচারিতা মানুষ বুঝে গেছে।তিনি বলেন, আমাদের বিএনপি বন্ধুদের মাথাটা একটু খারাপ হয়ে গেছে। আপনারা টের পাচ্ছেন তো? এত মাথা খারাপ হয়েছে! জামায়াত ইসলামীর পুরুষদের সামনে দাঁড়াবার সাহস তাদের নেই। এখন আমাদের নারী কর্মীদের গায়ে তারা হাত তুলছে। ক্ষমতায় যাওয়ার আগে যদি তোমরা এত নিচে নামো, ক্ষমতায় গেলে তো তোমরা সারাদেশের মানুষের কাপড় খুলে নেবে।প্রধান বক্তার বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, আগামীতে কেউ ভোট ডাকাতি করতে এলে ছাত্রসমাজ তার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলবে। তিনি বলেন, আমরা সজাগ আছি, প্রস্তুত আছি। আমার ভোটাধিকার আমি নিয়ে ঘরে ফিরব, ইনশাআল্লাহ। জনসভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোক্তার হোসেন।সেক্রেটারি আব্দুর রশীদ বিশ্বাস এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, ওবায়দুর রহমান প্রমুখ।