ত্রয়োাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া)আসনে মাঠ পর্যায়ে বিএনপি ও জামায়াতের প্রচারনা বেশমুখর হলেও জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের তৎপরতা তেমন একটা চোখেপড়েছে না। এ আসনে এমপি পদে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীআব্দুল মহিত তালুকদার, ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামী মনোনীতদাঁড়িপাল্লার এমপি প্রার্থী নুর মোহাম্মাদ আবু তাহের, জাতীয়পার্টিমনোনীত লাঙ্গল মার্কার এমপি প্রার্থী শাহিনুল ইসলাম শাহিন ও ইসলামীআন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার প্রার্থী শাহাজাহান আলী তালুকদারপ্রতিদ্বন্দ্বিতায় মাঠে ময়দানে গণসংযোগ ও প্রচারনা চালিয়ে যাচ্ছেন।প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন।
এলাকায় বিএনপি ওজামায়াতের নেতাকর্মীদের নিয়মিত গণসংযোগ, মিছিল, সভা-সমাবেশ,উঠান বৈঠক, মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ব্যানারে সরবউপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলেতাদের প্রচারণা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছে। বিএনপির ও জামায়াতেরপ্রতিটি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা অফিস দেখা গেলেও, জাতীয় পার্টিও ইসলামী আন্দোলন এখন পর্যন্ত কোনো অফিস এবং তাদের প্রচারণা কার্যক্রমজোরালোভাবে দেখা যাচ্ছে না। কোথাও কোথাও সীমিত নেতাকর্মীদের নিয়েগনসংযোগ করার উপস্থিতি দেখা গেলেও তা প্রতিদ্বন্দ্বীদলগুলোর তুলনায় খুবইকম।
তবে নির্বাচনের সময় ঘনিয়ে এলে এই চিত্র পরিবর্তন হতে পারে বলেওধারণা করছে ভোটাররা।স্থানীয় সচেতন ভোটারদের মতে, বর্তমান পরিস্থিতিতে বিএনপি ওজামায়াত মাঠে এগিয়ে থাকলেও প্রচারণার শেষ পর্যায়ে অন্য দলগুলোর সক্রিয়তাবাড়বে কি না, সেটিই এখন দেখার বিষয়। প্রার্থীদের আনাগনায় সরগমন হয়েউঠেছে ভোটের মাঠ।এ আসনের মোট ভোটার ৩লাখ ৩৯হাজার ১’শ ৭৩জন। এর মধ্যে পুরুষভোটার ১লাখ ৬৯হাজার ৩’শ ৪৭জন ও মহিলা ভোটার ১লাখ ৬৯হাজার ৮’শ ২৩জনএবং হিজরা ভোটার ৩জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট আগামী১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
