নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের নওজোয়ান মাঠে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। যেখানে শতাধিক শিশুরা অংশ নেয়। এসময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল বলেন- স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর শেষ দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। যেখানে শিশুরা সরকারে বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। পাশাপাশি তারা তাদের নিজেদের মতো করে চিত্রাঙ্কনের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে।
