যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোতাহার হোসেনের পিতার ইন্তেকাল
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোতাহার হোসেন টিপু এর পিতা ওগাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আইয়ুব আলী মাষ্টার আর নেই। ইন্নালিল্লাহি...........রাজিউন। তিনি সাদুল্ল্যাপুর উপজেলার আরাজী ছান্দিয়াপুর গ্রামে নিজ বাসভবনে আজ শুক্রবার (২১ আগস্ট) ভোর ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি, ৪ ছেলে, ২ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ আছর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গাইবান্ধা জেলা পরিষদ এর প্রশাসক ডা. মইনুল হাসান সাদিক, ভোরের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক মোকছুদার রহমান, বাংলাদেশ প্রতিদিন বগুড়া অফিস এর বিশেষ প্রতিনিধি আবদুর রহমান টুলু।যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোতাহার হোসেন টিপু জানান, তার পিতা মরহুম আলহাজ্ব আইয়ুব আলী গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ছান্দিয়াপুর ড. আর এ গনি স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তার অসংখ্য কর্মী রয়েছেন। তিনি বলেন, আগামী রবিবার (২৩ আগস্ট) নিজ বাসভবনে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়েছে।
