Joy Jugantor | online newspaper

নিরাপদ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু পালন ও হৃষ্টপুষ্টকরণ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

বগুড়া সদর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৮, ১৩ মে ২০২৬

আপডেট: ২০:৪১, ১৩ মে ২০২৬

নিরাপদ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু পালন ও হৃষ্টপুষ্টকরণ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

নিরাপদ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু পালন ও হৃষ্টপুষ্টকরণ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মান্দায় গ্রামে নিরাপদ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু পালন ও হৃষ্টপুষ্টকরণ বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় খামারি, কৃষক ও সচেতন এলাকাবাসী অংশগ্রহণ করেন।উঠান বৈঠকে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান।

তিনি গবাদিপশুর সঠিক পরিচর্যা, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধে নিয়মিত টিকা প্রদান, পরিচ্ছন্ন খামার ব্যবস্থাপনা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে পশু হৃষ্টপুষ্টকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।তিনি বলেন, “বর্তমান সময়ে নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিচর্যা ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে খামারিরা অধিক লাভবান হওয়ার পাশাপাশি দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে পারবেন।”এ সময় স্থানীয় খামারিরা গবাদিপশু পালন সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পরে প্রাণিসম্পদ কর্মকর্তা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।উঠান বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, খামারি ও সাধারণ কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।