দুপচাঁচিয়ায় মেয়ের ধারালো বটির আঘাতে বাবা আহত, থানায় মামলা
ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে। আহত বেলায়েত হোসেন উপজেলার তালোড়া ইউনিয়নের খানপুর সরদারপাড়া গ্রামের মৃত হাতেম আলী সরদারের ছেলে। সোমবার (১১ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আহতের বড় ভাই আমজাদ হোসেন সরদার মঙ্গলবার রাতে দুপচাঁচিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মিম আক্তার পলাতক রয়েছে।আহতের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। এ সময় বেলায়েত হোসেনের ছোট মেয়ে মিম আক্তার (২০), বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অনার্স পড়ুয়া ছাত্রী, ধারালো বটি নিয়ে ঘুমন্ত বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
বেলায়েত হোসেনের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এতে তার দুই হাতের ৬টি আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং গলায় গভীর জখম হয়। পরে তাকে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।আহত বেলায়েত হোসেন জানান, তার পরিবারে ৬টি কন্যাসন্তান ছিল। এর মধ্যে তিনজন মারা গেছে এবং দুই মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ে মিম আক্তার সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল। রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান বলেন, মেয়ের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
