Joy Jugantor | online newspaper

বগুড়ার শিবগঞ্জে মেডিকেল স্বপ্নে মেধাবী ঐশীর পাশে প্রতিমন্ত্রী -মীর শাহে আলম

সদর প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৮, ১১ মে ২০২৬

আপডেট: ২১:৪০, ১১ মে ২০২৬

বগুড়ার শিবগঞ্জে মেডিকেল স্বপ্নে মেধাবী ঐশীর পাশে প্রতিমন্ত্রী -মীর শাহে আলম

বগুড়ার শিবগঞ্জে মেডিকেল স্বপ্নে মেধাবী ঐশীর পাশে প্রতিমন্ত্রী -মীর শাহে আলম

বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর এলাকার মেধাবী শিক্ষার্থী ও রংপুর মেডিকেল কলেজের ছাত্রী ঐশী রাণীর পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।ঐশী রাণী শ্রী সফল চন্দ্রের মেয়ে। মেডিকেল শিক্ষার্থীদের অ্যানাটমি বিষয়ে অধ্যয়ন ও গবেষণার জন্য একটি মানব কঙ্কাল (স্কেলেটন সেট) প্রয়োজন হয়, যার মূল্য প্রায় দেড় লাখ টাকা।

কিন্তু মুদি দোকানী বাবার পক্ষে এত ব্যয়বহুল শিক্ষাসামগ্রী কিনে দেওয়া সম্ভব হচ্ছিল না।বিষয়টি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।সোমবার (১১ মে ২০২৬) তিনি ঐশী রাণীর হাতে মানব কঙ্কাল (স্কেলেটন সেট) তুলে দেন এবং ভবিষ্যতে মেডিকেলে পড়াশোনার পুরো সময়জুড়ে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।এসময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থীর স্বপ্ন থেমে না যায়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।