Joy Jugantor | online newspaper

বগুড়া সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের

মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চান সমাজসেবক রাসেল

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৯, ১১ মে ২০২৬

মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চান সমাজসেবক রাসেল

বগুড়া সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চান সমাজসেবক রাসেল

বগুড়া সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চান সমাজসেবক রাসেলমানুষের প্রকৃত মূল্য নির্ধারিত হয় তাঁর কর্ম, মানবিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতার মাধ্যমে। সেই দৃষ্টিকোণ থেকে বগুড়া সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডে ইতোমধ্যেই আস্থা ও ভালোবাসার নাম হয়ে উঠেছেন সমাজসেবক ও শ্রমিক নেতা আখেনুর ইসলাম রাসেল মন্ডল।এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে কাজ করে যেতে চান তিনি। দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা, মাদক প্রতিরোধ ও যুব উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং সামাজিক সচেতনতামূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন।সমাজসেবা ও শ্রমিকদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। স্থানীয়রা জানান, এলাকায় একজন সৎ, যোগ্য ও পরোপকারী ব্যক্তি হিসেবে রাসেল মন্ডলের গ্রহণযোগ্যতা রয়েছে। তারা মনে করেন, তিনি কাউন্সিলর নির্বাচিত হলে ২১ নং ওয়ার্ডকে একটি আধুনিক, সুন্দর, মাদক ও সন্ত্রাসমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন।রাসেল মন্ডল বলেন, ২১ নং ওয়ার্ডের সকল শ্রেণি-পেশার মানুষের ভালোবাসা ও প্রত্যাশার কাছে আমি কৃতজ্ঞ।

আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের প্রত্যাশা পূরণে সততা, জবাবদিহিতা ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। সুযোগ পেলে একটি আধুনিক, পরিচ্ছন্ন, মাদক ও সন্ত্রাসমুক্ত ওয়ার্ড গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য। তিনি আরও বলেন, আমি নিয়মিত এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছি এবং সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করছি। ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে নাগরিক সুবিধা বৃদ্ধি, তরুণদের কর্মমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সড়ক উন্নয়ন, মাদক ও সন্ত্রাসবিরোধী সামাজিক আন্দোলন এবং দরিদ্র মানুষের সহায়তায় কার্যকর পদক্ষেপ গ্রহণে তিনি গুরুত্ব দেবেন।  এলাকার উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে কাজ করে যেতে চান তিনি। এজন্য ওয়ার্ডবাসীর দোয়া ও অকুণ্ঠ সমর্থন কামনা করেন।