Joy Jugantor | online newspaper

মান্দায় উন্মুক্ত বাজেট ঘোষণা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৪, ১১ মে ২০২৬

মান্দায় উন্মুক্ত বাজেট ঘোষণা

মান্দায় উন্মুক্ত বাজেট ঘোষণা

‎নওগাঁর মান্দায় ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা ১১টায় মান্দা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়।‎এসময় ​মান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী।‎সভায় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, জামায়াত নেতা মাওলানা মোস্তফা আল-আমিন এবং সাবেক চেয়ারম্যান মহসিন রেজা। এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন। 

‎উন্মুক্ত সভায় বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান। ‎প্রধান অতিথি ইউএনও আক্তার জাহান সাথী বলেন, উন্মুক্ত বাজেট সভার মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধতা তৈরি হয়। সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করে একটি উন্নত ইউনিয়ন গড়ার লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।ইউপি চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন বলেন, ইউনিয়নের সাধারণ মানুষের চাহিদা ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়নকে মাথায় রেখেই এই বাজেট সাজানো হয়েছে। সকলের সহযোগিতা পেলে আমরা মান্দা সদর ইউনিয়নকে একটি উন্নয়ন ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।২০২৬-২০২৭ অর্থ বছরে বাজেটে আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ৩৪ হাজার ১৪৭ টাকা, ব্যয় ৩ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ৯৪১ টাকা এবং উদ্বৃত্ত ১ লাখ ৭৩ হাজার ২০৬ টাকা।