Joy Jugantor | online newspaper

পলাশবাড়ীতে গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে

মানববন্ধন- সড়ক-অবরোধ বিক্ষোভ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৯, ১৯ এপ্রিল ২০২৬

মানববন্ধন- সড়ক-অবরোধ বিক্ষোভ

পলাশবাড়ীতে গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে

গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন,  গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ ও  বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।১৯ এপ্রিল রোববার ঢোলভাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকায় মানববন্ধন সড়ক অবরোধ ও  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সড়কের দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে  ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয়।খবরপেয়ে  পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামীদের গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেয়।

পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।মানববন্ধন  সড়ক অবরোধ ও বিক্ষোভ চলাকালীন সময় বক্তব্য রাখেন বদিজ্জামান,শিমুল মেম্বার,নুরুল আমিন সহ অন্যরা। উল্লেখ্য গত ২৮ মার্চ ২০২৬ পলাশবারী উপজেলার ঢোলভাঙ্গা এলাকায় অবসর প্রাপ্ত সেনা সদস্যের  ভাড়া বাসায় খুনের শিকার  গৃহবধু ববিতা।এঘটনায় থানায় মামলা হলে  পুলিশ ববিতার স্বামী হারুনকে গ্রেফতার।