Joy Jugantor | online newspaper

সারিয়াকান্দিতে ১৮১০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের

মাঝে বীজ, সার ও এয়ার ফ্লো মেশিন বিতরণ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৮, ১৯ এপ্রিল ২০২৬

মাঝে বীজ, সার ও এয়ার ফ্লো মেশিন বিতরণ

সারিয়াকান্দিতে ১৮১০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের

বগুড়ার সারিয়াকান্দিতে ১হাজার ৮'শ ১০'জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ৪ জন কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে । রবিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে পাট, গ্রীষ্মকালীন তিল ও উফশী আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের জাতীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ্।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্মৃতিন্নাহার বিথীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শাহজাদ হোসেন পল্টন, উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ আ.ফ.ম আসাদুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম (মুন্সি), সাবেক সভাপতি উপজেলা ছাএদল তারাজুল ইসলাম ফনি প্রমুখ । এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের সদস্যসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।এ উপজেলার ৪০ জন কৃষককে তিলের বীজ, ২৭০ জনকে পাটের বীজ, ১৫০০ জন কে আউশ ধান মোট ১৮১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এর আগে উপজেলা চত্বরে নিমগাছের চারা রোপণ করেন বগুড়া-১ আসনের এমপি কাজী রফিকুল ইসলাম।