Joy Jugantor | online newspaper

লিভানা হজ গ্রুপের হজযাত্রীদের ভিসা, টিকেট ও গিফট প্রদান

সাজাহাপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৮, ১৯ এপ্রিল ২০২৬

লিভানা হজ গ্রুপের হজযাত্রীদের ভিসা, টিকেট ও গিফট প্রদান

লিভানা হজ গ্রুপের হজযাত্রীদের ভিসা, টিকেট ও গিফট প্রদান

বগুড়ায় লিভানা হজ গ্রুপের উদ্যোগে হজযাত্রীদের ভিসা, বিমান টিকেট ও গিফট প্রদান করা হয়েছে।শহরের সাতমাথা বায়তুল বাড়ী পার্ক মসজিদের তৃতীয় তলায় অবস্থিত লিভানা হজ গ্রুপের বগুড়া কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মোঃ হাফিজার রহমান।প্রতিষ্ঠানের চেয়ারম্যান  আবুল খায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বগুড়া ইনচার্জ মাও মোঃ আব্দুল ওহাব, সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে হজযাত্রীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ভিসা, বিমান টিকেট ও গিফট সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, আগামী ১৯ এপ্রিল সৌদি এয়ারলাইন্সের সকাল ১১টা ৩৫ মিনিটের ফ্লাইটে হজযাত্রীরা ঢাকা বিমানবন্দর ত্যাগ করবেন। পরিশেষে সবাই হজযাত্রীদের সুস্থতা ও সফল হজ পালনের জন্য দোয়া কামনা করেন।