ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন সম্পাদক জাহিদুল ইসলাম মধু
বগুড়া জেলা যুবদলের আওতাধীন ধুনট উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মোহাম্মদ আলী জনকে সভাপতি এবং জাহিদুল ইসলাম মধুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি হিসেবে আবু মুসা, সহ-সভাপতি হিসেবে বুলবুল আহম্মেদ মিঠু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুজ্জামান নোমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান এবং দপ্তর সম্পাদক হিসেবে বিএম সালমান সাদিক বাঁধন।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে কমিটিটি ইতোমধ্যে কার্যকর হয়েছে বলে জানা গেছে।
