সারিয়াকান্দিতে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী মিছিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির মনোনীত পদপ্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের ধানের শীষ প্রতীকে বিজয়ের লক্ষ্যে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটুর নেতত্বে সারিয়াকান্দি পৌর এলাকার ধানের শীষ প্রতীকের সমর্থনে এক বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, পৌর তাঁতি দলের সভাপতি বিশু প্রামানিক, সাধারণ সম্পাদক আশরাফ আলী,সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক,পৌর বিএনপি'র প্রচার সম্পাদক মেহেদি হাসান মুরাদ, এছাড়াও উপজেলা ও পৌর যুবদল,স্বেচ্ছাসেবক, ছাত্রদল মহিলা দল, তাঁতিদলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
