সারিয়াকান্দিতে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষে নির্বাচনী মিছিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির মনোনীত পদপ্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের ধানের শীষ প্রতীকে বিজয়ের লক্ষ্যে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটুর নেতত্বে সারিয়াকান্দি পৌর এলাকার ধানের শীষ প্রতীকের সমর্থনে এক বিশাল মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, যুবদল,ছাত্র দল,স্বেচ্ছাসেবক, মহিলা দল, তাঁতিদলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মী বৃন্দ।
