বগুড়ার গাবতলীতে রাস্তার জায়গা দখল করে প্রাচীরনির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।জানা গেছে, গাবতলীর রামেশ্বরপুর মাঝপাড়া গ্রামের মৃত কুদু মাষ্টারের ছেলে লিটন শাহ(৪৫) রাস্তার ইটে তুলে রাস্তার জায়গা দখল করে প্রাচীর নির্মাণ করছে। এ ঘটনায় স্থানীয় ভুক্তভোগীরা গত ৩১ জানুয়ারী সকাল সাড়ে ৯টায় প্রাচীর নির্মাণ কাজে বাধা দিলে লিটন শাহ ও তার লোকজন খুন জখমের হুমকি দেয়। তবে স্থানীয় ইউপি সদস্য শামীম হাসান বলেন, এভাবে রাস্তার জায়গা দখল করে প্রাচীর করা ঠিক নয়।
এতে জনদূর্ভোগ বাড়বে। এ ঘটনায় রামেশ্বরপুর মাঝপাড়া গ্রামের মৃত মন্তেজার রহমানের স্ত্রী সাজেদা বেগম (৬০) বাদী হয়ে লিটন শাহ কে প্রধান করে ঘটনার দিনেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে থানায় লিখিত অভিযোগ দায়ের করায় লিটন শাহ পাল্টা বিভিন্ন হুমকি-ধামকি দিচ্ছে বলে একাধিসূত্র জানিয়েছেন। এ ব্যাপারে মডেল থানার এসআই গোলাম মোস্তফা জানান, এ সংক্রান্ত একটি লিখিত হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
