Joy Jugantor | online newspaper

কাহালুতে মাঠ দিবস অনুষ্ঠিত

কাহালু( বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২২, ১ ফেব্রুয়ারি ২০২৬

কাহালুতে মাঠ দিবস অনুষ্ঠিত

কাহালুতে মাঠ দিবস অনুষ্ঠিত

বগুড়ার কাহালুতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাহালুর আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরের তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের  আওতায়  উপজেলার মুরইল ইউনিয়নের সুবইল গ্রামের মাঠে   এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অন্চলের অতিরিক্ত পরিচালক  কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া বনানীর  উপ পরিচালক সোহেল মোঃ শামসুদ্দিন ফিরোজ এর সভাপতিত্ব আলোচনা সভায় বিশেষ অতিথি তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং কর্মকর্তা মোঃ আখেরুর রহমান।

 জেলা প্রশিক্ষণ কর্মকর্তা  নূরুল ইসলাম, বহিরাঙন কর্মকর্তা  মোঃ আদনান বাবু, এসময়  উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মীর কাশেম আলী,  কৃষি সম্প্রাসরণ কর্মকর্তা ইফতেখার রসুল সিদ্দিক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানভীর হাসানউপসহকারী উদ্ভদী সংরক্ষণ কর্মকর্তা মাসুদ রানা,মাকছুদার রহমান  সহ অন্যান্য কামকর্তা ও কৃষান কৃষাণীরা  উপস্থিত ছিলেন। এরছাড়া প্রধান অতিথি মৌ বক্স স্থাপণের মাধ্যমে সরিষা ক্ষেত হতে  মধু উৎপাদন খামার সহ  বিভিন্ন প্রকল্পের বিভিন্ন প্রদশরনী পরিদর্শন করেন।