Joy Jugantor | online newspaper

নিউজিল্যান্ড ও ফিজিতে রোজা শুরু ২০ ফেব্রুয়ারি থেকে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:০২, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

নিউজিল্যান্ড ও ফিজিতে রোজা শুরু ২০ ফেব্রুয়ারি থেকে

নিউজিল্যান্ড ও ফিজিতে রোজা শুরু ২০ ফেব্রুয়ারি থেকে

বিশ্বের অধিকাংশ দেশে ইতোমধ্যে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। তবে ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড ও ফিজিতে এখনও রোজা শুরু হয়নি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে দেশ দুটিতে সিয়াম সাধনা শুরু হবে।স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা না যাওয়ায় একদিন পিছিয়ে রোজা শুরুর সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ।ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশনস অব নিউজিল্যান্ড এবং ফিজি মুসলিম লীগ পৃথক বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে। ফলে শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে রমজান শুরু হবে।তাদের ভাষ্য, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী ওইদিন সন্ধ্যায় দুই দেশের আকাশে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা ছিল না। যেহেতু স্থানীয়ভাবে চাঁদ দেখার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়, তাই শাবান মাস পূর্ণ করেই রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।