Joy Jugantor | online newspaper

বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিল সরকার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:১৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিল সরকার

বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিল সরকার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছে সরকার। শেখ বশিরউদ্দীন বিমানের চেয়ারম্যান পদের পাশাপাশি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টাও ছিলেন।বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ উপশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে অব্যাহতি দেওয়া হয়।প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান (রহিত বাংলাদেশ বিমান অর্ডার, ১৯৭২ পুনর্বহাল এবং সংশোধন আইন, ২০২৩ এর ধারা ৩০ (সি) ধারায় অর্পিত সরকারের ক্ষমতাবলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশির উদ্দীনকে।

তার অভিপ্রায় অনুযায়ী অব্যাহতি প্রদান করা হলো।এর আগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) শেখ বশিরউদ্দীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার আবেদন করেন।সেদিনই পদত্যাগপত্রটি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়।গত বছরের ২৬ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রীয় পতাকাবাহী এ সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান শেখ বশিরউদ্দীন। তিনি সাবেক চেয়ারম্যান মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হন।