ঠনঠনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
বগুড়ার ঠনঠনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিস-এর জেলা শিক্ষা অফিসার মোঃ রেজোয়ান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার গোলাম কাইয়ুম, জেলা সহকারী শিক্ষা অফিসার গোলাম কবির এবং বগুড়া উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর আল-আব্দুল্লাহেল মাসুম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া শেরপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক মনজু, বিদ্যালয়ের পিটিআই কমিটির সভাপতি গোলাম মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সহ-সভাপতি জে এস সাহাদত হোসেন শাহীন এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম শিল্পীসহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাইম ও পারভীন আক্তার। ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের ১১টি শাখার প্রতিটি শ্রেণির প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে মহামূল্যবান নামাজ শিক্ষা বই উপহার দেন পিটিআই সহ-সভাপতি জে এস সাহাদত হোসেন শাহীন।অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।
