Joy Jugantor | online newspaper

‘টিকটক বাদ দিয়ে পড়তে বসো, এই লোক কী জিনিস আইডিয়া নাই’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৫৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

‘টিকটক বাদ দিয়ে পড়তে বসো, এই লোক কী জিনিস আইডিয়া নাই’

‘টিকটক বাদ দিয়ে পড়তে বসো, এই লোক কী জিনিস আইডিয়া নাই’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সতর্কবার্তা দিয়েছেন। নতুন সরকারের শপথ গ্রহণের পরই শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ কড়াকড়ি নিয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এই পোস্ট দেন।নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া ওই স্ট্যাটাসে ইরফান সাজ্জাদ লিখেন, ‘শিক্ষার্থীরা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস করে গেছ, তারা আল্লাহর ওয়াস্তে পড়তে বসো। এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই।’পোস্টের সঙ্গে তিনি সদ্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের একটি ছবি যুক্ত করেছেন।

অতীতের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে সাজ্জাদ লিখেন, ‘আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮ শতাংশ। আর সেই সময়ে এই ভদ্রলোক (এহসানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।’ইরফানের এই পোস্টটি মুহূর্তের মধ্যেই ফেসবুকে ভাইরাল হয়ে যায় এবং সাত শতাধিক বার শেয়ার হয়। মন্তব্যের ঘরে নেটিজেন ও ভক্তরা বিভিন্ন মজার প্রতিক্রিয়া জানিয়েছেন।তাহের রাব্বী নামের একজন লিখেছেন, ‘আবার সেই পুরোনো দিনের মতো এসএসসি, এইচএসসি পাস করলে এলাকাবাসী দেখতে আসবে।’ শোয়েব তাহসিন নামের আরেক ভক্তের প্রশ্ন, ‘এখন যদি সবাই পড়তে বসে, তাহলে তোমাদের নাটক কে দেখবে?’ এছাড়া রেহনুমা মন্তব্য করেছেন, ‘সেই যুগের ফাইভ পাস এই যুগের মাস্টার্স পাসের সমান।’