Joy Jugantor | online newspaper

বগুড়ায় গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব  প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়ায় গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ায় গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার( ১৮ ফ্রেরুয়ারী) বেলা ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সভাপতি মো: নজরুল ইসলাম পাতু সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক শেখ তাহা উদ্দীন নাহিন, প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন,আজকের এই মহৎ দিনে বগুড়ায় গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত।প্রথমেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সকল অগ্রদূতদের, যাদের অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শিতায় এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল। ৩৬ বছরের এই পথচলা সহজ ছিল না। সংগ্রাম, ঐক্য, অধিকার আদায়ের লড়াই এসবের মধ্য দিয়েই গড়ে উঠেছে আজকের এই শক্তিশালী সংগঠন।

আপনারাই এই দেশের উন্নয়নের নীরব স্থপতি। আপনারা ঘাম ঝরিয়ে, কষ্ট সহ্য করে আমাদের বসবাসের ঘর, দালান, অফিস-আদালত, স্কুল-কলেজ, হাসপাতাল নির্মাণ করেন। আপনারা না থাকলে আধুনিক নগর সভ্যতা কল্পনাও করা যেত না। অথচ দীর্ঘদিন ধরে আপনাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হয়নি—এটাই বাস্তবতা। তিনি তার ব্যক্তব্যে আরো বলেন, গৃহ নির্মাণ শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে,কর্মস্থলে নিরাপত্তা সরঞ্জাম বাধ্যতামূলক করতে হবে দুর্ঘটনা বীমা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে শ্রমিকদের সন্তানদের শিক্ষা সহায়তা বৃদ্ধি করতে হবে শ্রমিকদের সামাজিক মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠা করতে হবে।ঐক্যই শক্তি—এই মূলমন্ত্রকে ধারণ করে যদি আমরা সবাই একসাথে কাজ করি, তবে কোনো শক্তিই আমাদের ন্যায্য অধিকার আদায় থেকে বিরত রাখতে পারবে না সংগঠন আরও শক্তিশালী হোক, শ্রমিকদের অধিকার আরও সুদৃঢ় হোক, এবং আমাদের প্রিয় বগুড়া উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাক।

সংগঠনের জেলার সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. কামরুল আলম রিপু, উপ পরিচালক ও রেজিষ্টার অব ট্রেড ইউনিয়ন, বগুড়া, মির্জা ইকবাল মাহমুদ । আইন উপদেষ্টা, এ্যাডঃ নূর-এ-আজম-বাবু,  , সাবেক সভাপতি আলহাজ্ব  আমিরুল ইসলাম আমির  সাবেক সভাপতি আলমগীর হোসেন আলম , সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সাত্তার শেখ, এছাড়াও নির্মাণসামগ্রী খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন ম্যানেজার (মার্কেটিং), সেলস্ এন্ড ডিস্ট্রিবিউশন, সেভেন রিংস সিমেন্ট,  খন্দকার জাহিদুল ইসলাম, এজিএম, রিজিওনাল হেড, রাজশাহী ডিভিশন, সালাম স্টিল থার্মেক্স বাবুল আকতার, নর্থবেঙ্গল বি.এস.আর.এম জোনাল সেলস্ হেড, মোস্তাফিজুর রহমান, আবুল খায়ের ষ্টিলের রিজিয়নাল ম্যানেজার, হাফিজুর রহমান, বিবিএস ক্যাবলস সিনি: ডিজিএম (সেলস্ এন্ড মার্কেটিং), আলহাজ্ব এম.এ মতিন।

 ফ্রেশ সিমেন্ট এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার  সোহেল রানা,মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ সত্ত্বাধিকারী, রাশেদুল ইসলাম, সাদমান টাইলস্ এন্ড সেনেটারীর সত্ত্বাধিকারী,সাজেদুর রহমান শহিদ, মেসার্স আবু বক্কর সিদ্দিক,পরিবেশক ও পরিচালক আশা সিমেন্ট জাকির হোসেন, জোড়াগাছা  গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সভাপতি  সোলায়মান , সহ –সভাপতি বকুল,  সাধারন সম্পাদক শাহীন আলম,সহ – সাধারন সম্পাদক মিজানুর রহমান, সোহেল রানা,  সাংগঠনিক সম্পাদক  রাজন , দপ্তর সম্পাদক রাব্বী হাসান, প্রচার সম্পাদক জুয়েল, ধর্মীয় বিষয়ক সম্পাদক  ইসমাইল, কোষাধক্ষ আমজাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য জিল্লুর রহমান, রেজাউল , খায়রুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্থ শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।  বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।