Joy Jugantor | online newspaper

‎বগুড়ার সাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু, মরদেহ নিয়ে সড়ক অবরোধ

সাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৭, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৫৯, ২০ ফেব্রুয়ারি ২০২৬

‎বগুড়ার সাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু, মরদেহ নিয়ে সড়ক অবরোধ

‎বগুড়ার সাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু, মরদেহ নিয়ে সড়ক অবরোধ

‎বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় আহত গৃহবধূ চামেলী বেগমের (৩৫) মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে। আজ শুক্রবার সকালে উপজেলার লিচুতলা দ্বিতীয় বাইপাস মোড়ে এই ঘটনা ঘটে। প্রায় ৫০ মিনিট সড়ক অবরোধ থাকার পর স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের আশ্বাসে যান চলাচল স্বাভাবিক হয়।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৩:৪০ ঘটিকায় লিচুতলা দ্বিতীয় বাইপাস মোড়ে একটি ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হন চামেলী বেগম। তিনি উপজেলার বেতগাড়ী দক্ষিণ পাড়া গ্রামের মোঃ জুয়েলের স্ত্রী। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ২০ ফেব্রুয়ারি রাত ২:০০ ঘটিকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‎চামেলী বেগমের মৃত্যুর সংবাদে ক্ষুব্ধ হয়ে আজ সকাল ৯:৫০ ঘটিকায় তার লাশ নিয়ে লিচুতলা বাইপাস মোড়ে অবস্থান নেন কয়েকশ স্থানীয় জনতা। এসময় তারা ঢাকা-বগুড়া মহাসড়কের উভয় লেন বন্ধ করে দেন। আন্দোলনকারীদের দাবি ছিল— জনবহুল এই মোড়ে স্থায়ী ট্রাফিক পুলিশ নিয়োগ এবং দ্রুত একটি ফ্লাইওভার বা ওভারব্রিজ নির্মাণ করতে হবে। অবরোধের ফলে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
‎প্রশাসনের হস্তক্ষেপ ও সংসদ সদস্যের আশ্বাসঅবরোধ চলাকালে ঢাকা থেকে শজিমেক হাসপাতালে যাওয়ার পথে সেখানে আটকা পড়েন স্থানীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোঃ মোশারফ হোসেন। তিনি গাড়ি থেকে নেমে বিক্ষুব্ধ জনতা ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

‎"তিনি শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং সড়ক ও পরিবহন মন্ত্রীর সাথে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে উক্ত স্থানে একটি ওভারব্রিজ নির্মাণের ব্যবস্থা করার জোরালো আশ্বাস প্রদান করেন। তাৎক্ষণিকভাবে তিনি দাফন-কাফন বাবদ নিহতের পরিবারকে ২০,০০০ (বিশ হাজার) টাকা প্রদান করেন।পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোস্তফা মঞ্জুর এবং শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ তৌহিদুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যস্থতায় এবং সংসদ সদস্যের আশ্বাসে সকাল ১১ ঘটিকায় এলাকাবাসী অবরোধ তুলে নেয়।‎‎শাজাহানপুর থানা পুলিশ জানায়, বর্তমানে ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।