Joy Jugantor | online newspaper

নওগাঁয় বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায়  শিক্ষকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৬, ৩০ জুলাই ২০২৬

নওগাঁয় বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায়  শিক্ষকের মৃত্যু

নওগাঁয় বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায়  শিক্ষকের মৃত্যু

নওগাঁয় বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় আ.ত.ম ইউসুফ আলী (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শহরের দয়ালের মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে। তিনি নওগাঁ শহরের জগৎসিংহপুর  হাজীপাড়া এলাকার বাসীন্দা এবং জয়পুরহাট কারিগরি স্কুল এন্ড কলেজের শিক্ষক। তার গ্রামের বাড়ি জেলার রানীনগর উপজেলায়। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়- প্রতিদিনের মতো সকালে শিক্ষক আ.ত.ম ইউসুফ আলী মোটরসাইকেল চালিয়ে জয়পুরহাট কারিগরি স্কুল এন্ড কলেজের উদ্যেশ্যে যাচ্ছিলেন।

পথে শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে রাস্তার মাঝে পড়ে যান ওই শিক্ষক। এসময় বিপরীত দিক বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শহরের মুক্তির মোড়ের দিকে আসা দ্রুতগতির একটি বিআরটিসি যাত্রীবাহী বাস তাকেচাপা দিয়ে চলে যায়। এতে বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিতকরেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।