Joy Jugantor | online newspaper

আদমদীঘির ছাতিয়ানগ্রামে কারা নির্যাতিত ১৯ নেতাকর্মীকে সংবর্ধনা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫১, ১১ অক্টোবর ২০২৬

আদমদীঘির ছাতিয়ানগ্রামে কারা নির্যাতিত ১৯ নেতাকর্মীকে সংবর্ধনা

আদমদীঘির ছাতিয়ানগ্রামে কারা নির্যাতিত ১৯ নেতাকর্মীকে সংবর্ধনা

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কারা নির্যাতিত ১৯ জন নেতাকর্মীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।আজ রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ছাতিয়ানগ্রাম হাটখোলায় ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরফরাজ আলীর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাপ্পি হাসান রাহুলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য দেন জেলা বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বিএনপি নেতা গোলাম মোস্তফা, ফিরোজ আলী পিন্টু ও মাহবুবুর রহমান ফটিক প্রমুখ।

আলোচনা সভা শেষে বিএনপি নেতা মাহফুজুল হক টিকন, গোলাম মোস্তফা, ফিরোজ আলী পিন্টু, মাহবুবুর রহমান ফটিক, সাইফুল ইসলাম, বাকি সরকার, আবু বক্কর ও মরহুম আশরাফুল সরকারসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের মোট ১৯ জন নেতাকর্মীর হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।সংবর্ধনাপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছেন যুবদল নেতা ওয়াহেদুন্নবী তামিম, ওমর ফারুক রতন, মিজান রহমান, মিনহাজ, তামিম, রাজু, আলম, মামুন ও আনিছুর এবং ছাত্রদলের সাবেক নেতা বাপ্পি হাসান রাহুল ও সিয়াম হোসেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতিয়ানগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ছাত্রদল নেতা রোহান ইসলাম বিপুল, হীরক, আপন, বাপ্পী, ফারুক, সনি, জাকির, রহমত, হৃদয়, সজল, শাকিল সরকার ও সাব্বিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।