শিবগঞ্জের আঞ্চলিক মহাসড়কে নিসচার বৃক্ষরোপণ কর্মসূচি
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কের আমতলী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখা।আজ শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ২টায় এ কর্মসূচি পালন করা হয়। সড়কের পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং পরিবেশবান্ধব সড়ক গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম, শিবগঞ্জ উপজেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহেল ।
আহম্মেদ, নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সভাপতি রাজিকুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী, আইনবিষয়ক সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, মহিলাবিষয়ক সম্পাদক খাদিজা খাতুন, সহ-সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম বাবু, কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ ও রাইসুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।বৃক্ষরোপণের মাধ্যমে সড়কের আশপাশে সবুজ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
