Joy Jugantor | online newspaper

বগুড়ায় ঝড়ে গাছ উপড়ে মাদ্রাসার ভবন ক্ষতিগ্রস্ত,

শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা

বগুড়া সদর প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৩, ৯ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা

বগুড়ায় ঝড়ে গাছ উপড়ে মাদ্রাসার ভবন ক্ষতিগ্রস্ত, শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা

বগুড়ার সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের ভবানীগঞ্জে আকস্মিক ঝড়-বৃষ্টিতে গাছ উপড়ে পড়ে ভবানীগঞ্জ নূরানী হাফিজিয়া মাদ্রাসার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। তবে মহান আল্লাহর রহমতে অল্পের জন্য রক্ষা পেয়েছে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা।আজ শুক্রবার (৯ অক্টোবর) ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ভবন পরিদর্শন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এ সময় তিনি ভবনটি পুনর্নির্মাণসহ মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

এ বিষয়ে লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আপেল মাহমুদ সংসদ সদস্যকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। গ্রাম পুলিশ ও স্থানীয় যুবকদের সহায়তায় মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। মহান আল্লাহর অশেষ রহমতে শিক্ষার্থীরা অক্ষত রয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, ইউনিয়ন বিএনপির সভাপতি মাফতুন আহমেদ, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, সহসভাপতি জালাল উদ্দিন ও কামাল হোসেন, যুগ্ম সম্পাদক এনামুল হক উকিলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং মাদ্রাসার মুহতামিম ও শিক্ষার্থীরা।ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ভবনটি পুনর্নির্মাণ ও প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।