Joy Jugantor | online newspaper

রাজশাহীর পুঠিয়ায় সতীনের কাছে যাওয়ায়

স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৩, ১০ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:২৫, ১০ অক্টোবর ২০২৬

স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

রাজশাহীর পুঠিয়ায় সতীনের কাছে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

 রাজশাহীর পুঠিয়ায় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে।শনিবার (১০ অক্টোবর) ভোরে পুঠিয়া উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় আশরাফুলের দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহত আশরাফুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফুল পুঠিয়ার তারাপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বাসের সহকারী। তারাপুরে তার প্রথম স্ত্রী থাকেন। দ্বিতীয় স্ত্রীর জন্য মাহিন্দ্রা বাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি। তবে মাঝেমধ্যে প্রথম স্ত্রীর বাড়িতেও যেতেন আশরাফুল।

এ নিয়ে দুই স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল বলে জানা গেছে। এই বিরোধের জেরে শনিবার ভোরে রেখা ব্লেড দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন বলে অভিযোগ উঠেছে।৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা পোস্ট অফিসরাজশাহীর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আশরাফুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেকে নিয়ে যায়। তিনি বর্তমানে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। হাসপাতালে তাঁর দেখভালের জন্য প্রথম স্ত্রী সঙ্গে রয়েছেন।ওসি আরও জানান, ঘটনার পরই দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও মামলার প্রস্তুতি চলছে।