Joy Jugantor | online newspaper

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে

বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পাচঁবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৩, ৮ অক্টোবর ২০২৬

বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা পরিষদের অর্থায়নে দুস্থ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে একজন অসহায় ও পঙ্গু ব্যক্তিকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা কার্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেলগুলো বিতরণ করেন জয়পুরহাট জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার।

এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান। পরে তারা একজন অসহায় পঙ্গু ব্যক্তির হাতে একটি হুইল চেয়ার তুলে দেন।বাইসাইকেল বিতরণের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং নিয়মিত পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের জন্য তাদের উৎসাহিত করেন।উপজেলা পরিষদের এমন উদ্যোগে শিক্ষার্থীরা যাতায়াতের সুবিধা পাওয়ার পাশাপাশি পড়াশোনায় আরও উৎসাহিত হবে বলে সংশ্লিষ্টরা জানান।