গাবতলীতে সাবেক মেয়র সাইফুলের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বগুড়ার গাবতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জয়ভোগা গ্রামে সচেতনতামূলক আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পৌর বিএনপি। আজ শনিবার (১০ অক্টোবর) স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু।আলোচনা সভা শেষে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গ্রামটির বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
এ সময় স্থানীয় বাসিন্দাদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি মতিয়ার রহমান মতি, আব্দুল গফুর শাহ, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম ও খোরশেদ আলম জুয়েল, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, কোষাধ্যক্ষ হামিদুল হক শিলু, প্রচার সম্পাদক নাছির উদ্দিন বুলবুল, শ্রমবিষয়ক সম্পাদক রুহেদুলসহ পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এ ছাড়া পৌর যুবদল, জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, পৌর শ্রমিক দল ও তাঁতী দলের নেতাকর্মীরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
