Joy Jugantor | online newspaper

কাহালুতে আওয়ামী লীগের কথিত

অপতৎপরতার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

কাহালু (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১১, ৮ অক্টোবর ২০২৬

অপতৎপরতার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

অপতৎপরতার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

বগুড়ার কাহালু উপজেলায় বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কথিত অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের কথিত অপতৎপরতার প্রতিবাদ জানান।মিছিলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের কথিত অপতৎপরতা প্রতিহত করতে তারা ঐক্যবদ্ধ রয়েছেন।বক্তারা আরও বলেন, জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।বিক্ষোভ মিছিল ও সমাবেশকে ঘিরে কাহালুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে সংশ্লিষ্টরা জানান।