দেশে দিন দিন ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি উন্নত হচ্ছে - এমপি মহিত তালুকদার
আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, বিগত দিনের তুলনায় দেশে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি উল্লেখযোগ্যভাবে উন্নত হচ্ছে ।উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। সেই সাথে কোনো ধরনের হুমকি দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল হালিম, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোত্তাকিন তালুকদার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমি, সান্তাহার মাদকদ্রব্য সার্কেলের কর্মকর্তা শামসুল আলম, আদমদীঘি পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সৌরভ কর্মকার ও সদস্য সচিব অভিলাশ বর্মন ও সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান সহ সংশ্লিষ্টরা।
