মোকামতলার গুজিয়াতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক প্রচারাভিযান
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার মোকামতলা উপজেলার গুজিয়া বন্দরে রোড ক্যাম্পেইন (সচেতনতামূলক প্রচারাভিযান) কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার স্বেচ্ছাসেবীরা।আজ শনিবার (১০ অক্টোবর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সভাপতি রাজিকুল ইসলাম রনি, সহ-সভাপতি সুবীর কুমার দত্ত, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন নয়ন, সাংগঠনিক সম্পাদক সোহাগ আহম্মেদ।
তথ্য ও অনুসন্ধান সম্পাদক মিজানুর রহমান, সহদপ্তর সম্পাদক সাফিউল ইসলাম বাবু, যুববিষয়ক সম্পাদক ওছমান গনি, ক্রীড়াবিষয়ক সম্পাদক শাহান আহম্মেদ, সদস্য রাইসুল ইসলাম, মেহেদী হাসান, মাফিজুল ইসলাম রঞ্জু এবং স্বেচ্ছাসেবী ফেরদৌস ও হালিম প্রমুখ।নিসচার নেতারা বলেন, আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গুজিয়া বন্দরে রোড ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। নিরাপদ সড়ক গড়ে তুলতে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে। এ লক্ষ্যে নিসচার জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
