Joy Jugantor | online newspaper

সারিয়াকান্দিতে বগুড়া নিসচার ,

চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫০, ১০ অক্টোবর ২০২৬

চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ

সারিয়াকান্দিতে বগুড়া নিসচার , চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে অক্টোবর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার সারিয়াকান্দিতে সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন পরিচালনা ও সমাবেশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা কমিটি।“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১০ অক্টোবর) সারিয়াকান্দির টিপুর মোড় থেকে মুক্তিযোদ্ধা মোড় পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, চালকদের সচেতন করা এবং সড়ক দখল করে যানজট সৃষ্টি রোধ করাই ছিল এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য।ক্যাম্পেইন শুরুর আগে একটি সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম. আছাদুজ্জামান।সমাবেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, যত্রতত্র গাড়ি পার্কিং থেকে বিরত থাকা এবং যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পরে বিভিন্ন যানবাহনের চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি সড়ক দখল ও যানজট সৃষ্টির ক্ষতিকর দিক তুলে ধরে চালকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

নিসচা বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক ইমরান তালুকদার নিপু, ক্রীড়া সম্পাদক মিটন আকন্দ এবং কার্যনির্বাহী সদস্য মো. হারুনুর রশিদ সমাবেশে বক্তব্য রাখেন।এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সিরাজুল ইসলাম ফুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হিরা।

 বিশিষ্ট ঠিকাদার সাব্বির আহম্মেদ চম্পক, ট্যালেন্ট আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আহসান হাবীব সবুজ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহসভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি চন্দন চক্রবর্তী, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাফফর হোসেন এবং ব্যাংকার সাদিক স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নিসচা বগুড়া জেলা কমিটির অক্টোবর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।