Joy Jugantor | online newspaper

ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন শামীম কায়সার লিংকন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৫, ২১ আগস্ট ২০২৬

ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন শামীম কায়সার লিংকন

ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন শামীম কায়সার লিংকন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভায় ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনের অংশ নেওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।বর্তমানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। মন্ত্রণালয়টিতে বর্তমানে কোনো প্রতিমন্ত্রী নেই। নতুন মন্ত্রিসভা সম্প্রসারণের অংশ হিসেবে শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার বিষয়ে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে নতুন মন্ত্রিসভায় আরও কয়েকজন সংসদ সদস্যকে যুক্ত করা হতে পারে। সম্ভাব্য তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থের নামও রয়েছে।সংশ্লিষ্ট সূত্র বলছে, তাদের মধ্যে তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন। এ বিষয়ে সম্ভাব্য কয়েকজনের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।তবে নতুন মন্ত্রিসভায় কারা কোন দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শপথ অনুষ্ঠানের আগে বা অনুষ্ঠানের সময় আনুষ্ঠানিকভাবে জানা যাবে।