Joy Jugantor | online newspaper

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সরকারি কর্মচারীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:২৬, ১৫ মে ২০২৬

আপডেট: ১৮:৩৪, ১৫ মে ২০২৬

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সরকারি কর্মচারীর মৃত্যু

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সরকারি কর্মচারীর মৃত্যু

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টের পাঁচ দিন পর জেলা নিরাপদ খাদ্য অফিসের অফিস সহায়ক মনিরা খাতুন (২৭) মারা গেছেন। শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান। নিহত মনিরা খাতুন রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ধর্মশী গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার মেয়ে।জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ ভবানীপুর পশু হাসপাতালের সামনে জেলা নিরাপদ খাদ্য অফিস অবস্থিত। গত ১০ মে বিকালে অফিস শেষে জাতীয় পতাকা নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মনিরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নেয়। সেখান থেকে ঢাকায় বার্ন ইউনিটে রেফার করা হয়।