নওগাঁয় ধারের ১০০ টাকা না দেওয়ায় হত্যা
নওগাঁর নিয়ামতপুরে ধারের ১০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরে সুনিল পাহান (৫০) নামে একজনেরমৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ডাহুকা কাকশা আদিবাসী পাড়ায়এ ঘটনা ঘটে। নিহত সুনিল পাহান উপজেলার ডাহুকা কাকসা আদিবাসী পাড়ার মৃত বগান পাহানের ছেলে।স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়- অভিযুক্ত প্রশান্ত জেলার মান্দা থানার বাসিন্দা। বিয়ের পরসে ওই গ্রামে তার শশুর বাড়িতে ঘরজামাই থাকত। গত রাত ১২ টার দিকে সেই ধারের টাকা চাওয়াকে কেন্দ্রকরে প্রশান্ত আর সুনিল পাহানের মধ্যে কথা কাটাকাটি হয়।
এর একপর্যায়ে উভয়ের মধ্যে মারধরের ঘটনাঘটে। এসময় পাশে পড়ে থাকা একটি বাঁশের লাঠি দিয়ে সুনিল পাহানের মাথায় আঘাত করে প্রশান্ত। এতেসুনিল মাটিতে লুটিয়ে পড়ে।স্থানীয়রা সুনিল পাহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথে মারা যান। এঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, এ ঘটনার থেকে প্রশান্ত পলাতক রয়েছে।তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
