Joy Jugantor | online newspaper

জর্ডানে বৈধ নিয়োগে কোনো খরচ লাগে না : দূতাবাস 

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫৬, ১৮ এপ্রিল ২০২৬

জর্ডানে বৈধ নিয়োগে কোনো খরচ লাগে না : দূতাবাস 

জর্ডানে বৈধ নিয়োগে কোনো খরচ লাগে না : দূতাবাস 

জর্ডানে বৈধভাবে কাজের জন্য নিয়োগ পেতে কোনো ধরনের অর্থ ব্যয় করতে হয় না বলে জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (১৭ এপ্রিল) জর্ডানের স্থানীয় সময় প্রকাশিত এক সতর্কবার্তায় আম্মানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। সতর্ক বার্তায় বলা হয়, প্রার্থীর হাতে বৈধ পাসপোর্ট থাকলে জর্ডানে চাকরির জন্য নিয়োগ প্রক্রিয়ায় এক টাকাও খরচ লাগে না। ঢাকায় মেডিকেল পরীক্ষা, যাতায়াত, থাকা-খাওয়া ও চিকিৎসাসহ প্রয়োজনীয় সব সুবিধা নিয়োগদাতার পক্ষ থেকেই বহন করা হয়।দূতাবাস আরও জানায়, কোনো এজেন্ট বা দালালচক্র যদি টাকা দাবি করে, তবে সেটি অবৈধ নিয়োগের ইঙ্গিত। তাই দালালের হাতে অর্থ দেওয়ার আগে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট ভিসা যাচাই করা এবং এজেন্ট বা দালালদের পরিচয় দূতাবাসে পাঠিয়ে নিশ্চিত হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।