আদমদীঘিতে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মহিদ
ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে এবং দুর্গন্ধমুক্ত পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে বগুড়ার আদমদীঘি উপজেলায় পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিদ তালুকদার।উদ্বোধনের পর দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে এমপি আব্দুল মহিদ তালুকদার নিজেও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ঝাড়ু দেন।এ সময় তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। সামনে বর্ষা মৌসুম আসছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে ময়লা-আবর্জনাপূর্ণ স্থানগুলো পরিষ্কার রাখতে হবে। পরিচ্ছন্ন আদমদীঘি ও দুপচাঁচিয়া গড়তে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করা হবে।
তিনি আরও বলেন, খুব অল্প সময়ের মধ্যেই আদমদীঘি সদর এলাকার প্রায় দেড় থেকে দুই কিলোমিটার ড্রেন পরিষ্কার করা হবে এবং নিয়মিত তা পরিচ্ছন্ন রাখা হবে। পাশাপাশি এলাকায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হবে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আবু মোতালেব, বিএনপি নেতা অ্যাঞ্জেল, মোতালেব হোসেন, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, আনোয়ার হোসেন হিটলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম জুয়েল রানা, শিহাব চৌধুরী, কোরবান আলী, যুবদল নেতা রিয়ন সরকার, সবুজ, শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন, সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাছিনা মমতাজ মুক্তা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি জুয়েল রানা, সম্পাদক আব্দুর রাজ্জাক এবং ছাত্রদলের সম্পাদক জাহিদসহ আরও অনেকে।