Joy Jugantor | online newspaper

বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে শফিক সভাপতি, পল্লব সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৪, ১৮ এপ্রিল ২০২৬

আপডেট: ২০:২৬, ১৮ এপ্রিল ২০২৬

বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে শফিক সভাপতি, পল্লব সম্পাদক নির্বাচিত

বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে শফিক সভাপতি, পল্লব সম্পাদক নির্বাচিত

বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৩টায় শেষ হয়। নির্বাচনে সংগঠনের ২৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।ভোট গণনা শেষে সভাপতি পদে ফটোসাংবাদিক শফিকুল ইসলাম শফিক ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন পল্লব ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন।এছাড়া সহ-সভাপতি পদে ১৪ ভোট পেয়ে লতিফুল আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ পদে ১৭ ভোট পেয়ে মামুনুর রশিদ মামুন নির্বাচিত হন।

অন্যদিকে যুগ্ম সম্পাদক পদে কামরুল হাসান কমল, প্রচার সম্পাদক পদে আল-আমিন এবং নির্বাহী সদস্য পদে সাবু ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।ভোট গণনার সময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাব-এর সভাপতি রেজাউল হাসান রানা, সাধারণ সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সমন্বয়কারী সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ। নির্বাচন চলাকালে ভোট পর্যবেক্ষণ করতে আসেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন আব্দুস সালাম এবং সদস্য ছিলেন সিরাজুল ইসলাম সিরাজ।