Joy Jugantor | online newspaper

বগুড়া জাসা‌সের বৈশাখী উৎসবের সমাপনী

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৯, ১৮ এপ্রিল ২০২৬

বগুড়া জাসা‌সের বৈশাখী উৎসবের সমাপনী

বগুড়া জাসা‌সের বৈশাখী উৎসবের সমাপনী

বগুড়া শহরের শহীদ খোকন পার্ক কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত ৫ দিনব্যাপী বৈশাখী উৎসবের সমাপনী হ‌য়ে‌ছে।  সমাপনী অনুষ্ঠা‌নে অ‌তি‌থি ছি‌লেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। সমাপনী অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন জাসাস বগুড়ার আহবায়ক ওয়া‌হিদ মুরাদ। বক্তব‌্য রা‌খেন যুগ্ম আহবায়ক এড জামাল পাশা রানা।

শ‌নিবার সমাপনী অনুষ্ঠা‌নে সাংস্কৃ‌তিক প‌রি‌বেশন ক‌রে প্রকাশ শৈলীর বৈভব, বৈশালী, বোহি, তপস্যা, মিতু, অপেক্ষা, উচ্ছসী, মিঠি, অর্ণা, আবদুল্লাহ, প্রেয়সী, আকৃতি, গুণগুণ, যারা,সাফি, তনয়া, রোদ্রিমা, প্রিয়ন্তী, নিভৃত। বগুড়া পদাতিকের র‌বিউল, ঈপসিতা, বাদল আকন্দ, মজনু, জে‌রিন, হারুন, এজাজ, পালা মঞ্চস্থ ক‌রে সা‌রিয়াকা‌ন্দির সবুজ সারথী থি‌য়েটার। এছাড়া বন্ধন শিল্পী‌গো‌ষ্ঠির সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ শিল্পীবৃন্দ। মেলার শেষ দি‌নেও ছি‌লো দর্শক‌দের ভিড়।  এদিকে মেলা প্রাঙ্গ‌নে জাতীয় ক‌বিতা মঞ্চ বগুড়া জেলা শাখা  ক‌বি ও সা‌হি‌ত্যিক‌দের নি‌য়ে বৈশাখীক‌বিতার আড্ডার আ‌য়োজন ক‌রে।