সান্তাহার শহর প্রেসক্লাবে জিল্লুর পুনরায় সভাপতি, সোহাগ সম্পাদক
বগুড়ার আদমদীঘির সান্তাহার শহর প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের মাইক্রোস্ট্যান্ডে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদি এ কমিটি গঠন করা হয়।দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি জিল্লুর রহমানকে পুনরায় সভাপতি এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আমিনুল ইসলাম সোহাগকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন ভুট্টু।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি আমিনুল ইসলাম (ভোরের আকাশ), যুগ্ম সম্পাদক ফিরোজ হোসেন (মানবজমিন), সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম জেন্টু (কালের কণ্ঠ), দপ্তর সম্পাদক এরশাদ আলী ছানোয়ার (কালবেলা), অর্থ সম্পাদক শফিউল উদ্দিন (স্বদেশ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর হোসেন (দৈনিক সময়ের কাগজ), সদস্য হুমায়ুন আহমেদ (বিশ্ব মানচিত্র), সামিদুল ইসলাম (বাংলাদেশ সময়) এবং সম্মানিত সদস্য নাজমুল হক ইমন (সান্তাহার ডটকম)।নতুন কমিটি ঘোষণার সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিটন, সান্তাহার ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মুকুল, একবাল হোসেন, তাজ উদ্দিন, তুহিন, মানিক, রাজু, রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া এবং সাবেক ইউপি সদস্য শিপলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
