Joy Jugantor | online newspaper

গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৯, ১৮ এপ্রিল ২০২৬

গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের বজরুক বোয়ালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার ব্যক্তির নাম রাসেল হোসেন হাওলাদার রানা (৩০)। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়াভাঙ্গা গ্রামের মনির হোসেন হাওলাদারের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ থানার একটি দল রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর এলাকার বজরুক বোয়ালিয়া এলাকায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী এন.আর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়।

এ সময় বাসের লাগেজে থাকা একটি কালো ব্যাগে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ৫ কেজি শুকনা গাঁজা পাওয়া যায়। পরে ওই ব্যাগের মালিক রাসেল হোসেন হাওলাদার রানাকে আটক করে পুলিশ।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।