রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা
নওগাঁর রাণীনগরে চলতি ইরি-বোরো ধানে ব্যাপক হারে ছড়িয়ে পরেছে ব্যাকটেরিয়াজনিত পাতা ঝলসানো (বিএলবি) রোগ| এই রোগের আক্রমনে দিশেহারা হয়ে পরেছেন কৃষকরা| কৃষকরা বলছেন,জমিতে কিটনাশক ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা| ফলে এবার বিঘাপ্রতি ধানের ফলন প্রায় ৫/৬মন করে কমে হবে বলে আশংকা করছেন কৃষকরা| তবে কৃষকদের এমন পরিস্থীতি হলেও কর্মকর্তাদের মাঠে দেখা মিলছেনা বলে অভিযোগ তুলেছেন কৃষকরা । রাণীনগর কৃষি অফিস সুত্রে জানাগেছে ,চলতি মৌসুমে এই উপজেলায় মোট ১৮হাজার ৭৫০হেক্টর জমিতে ধান রোপন করেছেন কৃষকরা| এর মধ্যে জিরাশাইল,কাটারীভোগ,ব্রি ধান-৯০সহ বিভিন্ন জাতের ধান রোপন করা হয়েছে|
কৃষকরা বলছেন, শুরু থেকে ধানের তেমন কোন রোগ বালাই না থাকলেও ধান থেকে শীষ বের হবার সময় ধান গাছের পাতার মাথা থেকে মরে ধীরে ধীরে পুরো গাছ বিস্তার লাভ করছে| জমির একটু দুর থেকে দেখলে মনে হতে পারে হয়তো আগাছানাশক ছিটিয়ে পুরে দেয়া হয়েছে| তবে এমন রোগের প্রভাব প্রকট আকার ধারন করায় কৃষকরা দিশেহারা হয়ে পরলেও কৃষকদের পরামর্শ দিতে মাঠ পর্যায়ে কৃষি অফিসের ব্লক সুপার ভাইজারদের দেখা যায় না বলে অভিযোগ তুলেছেন কৃষকরা|
উপজেলার ভাটকৈ গ্রামের কৃষক সোনামদ্দীন জানান,তিনি এবার ৮বিঘা জমিতে ধান রোপন করেছেন| হঠাৎ করেই আড়াই-তিন বিঘা জমির পাতামরা রোগে আক্রান্ত হয়ে পরেছে| উপজেলার মালশন গ্রামের কৃষক ওয়াজকরুনি জানান, তিনি এবার প্রায় ৩২বিঘা জমিতে ধান রোপন করেছেন| এর মধ্যে প্রায় ১৫বিঘা জমির ধানের পাতা মরে গেছে| তার ভাই আব্দুল বাকির প্রায় ২৫বিঘা জমির ধানের পাতা মরে গেছে| এতে ধান রক্ষা করতে আমরা দিশে হারা হয়ে পরেছি| এর পরেও মাঠ পর্যায়ে কোন ব্লক সুপারভাইজার বা কৃষি অফিসের কাউকে পরামর্শ পেতে মাঠে পাওয়া যায়নি|
ধান রক্ষায় ওষুধ ছিটিয়েও কোন ফল হচ্ছে না|জলকৈ গ্রামের কৃষক ফিরোজ হোসেন জানান,তিনি এবার প্রায় ৩০বিঘা জমিতে ধান রোপন করেছেন| এর মধ্যে কম-বেশি সবগুলো জমির ধান পাতামরা রোগে আক্রান্ত হয়েছে| এটি বিএলবি রোগ বলে জানতে পেরেছেন তিনি| তিনি জানান,এই রোগের প্রভাবের কারনে বিঘা প্রতি হয়তো ৫/৬মন ধান ফলনে কম হবে|রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন জানান,কৃষকদের অভিযোগ অ¯^ীকার করে বলেন,আমরা মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছি| তিনি বলেন,ধান রোপনের পর ধান গাছ ভাল থাকলেও অনাবৃষ্টি এবং অনাকাঙ্খিত ঝড়-বৃষ্টির কারনে ব্যাকটেরিয়াজনিত পাতা ঝলসানো (বিএলবি) রোগ বিস্তার লাভ করেছে| আর কয়েকদিন পরেই ধান কাটা শুরু হবে| ফলে এই রোগের প্রভাবে তেমন ক্ষতি হবেনা|
