তালোড়াকে উপজেলা হিসেবে বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঐতিহ্যবাহী বন্দরনগরী ও প্রাচীন ব্যবসায়িক কেন্দ্র তালোড়াকে নতুন উপজেলা হিসেবে বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তালোড়া চালকল মালিক সমিতির আয়োজনে সমিতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।তালোড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও বগুড়া জেলা চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ এটিএম আমিনুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন তালোড়া চালকল মালিক সমিতির আহ্বায়ক ও তালোড়া পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল খান্দকার, সমিতির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী, সমিতির সাবেক সহ-সভাপতি ও তালোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ বেলাল হোসেন, সমিতির সাবেক সভাপতি সুভাষ প্রসাদ কানু এবং ব্যবসায়ী রেজাউর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সাবেক সহ-সভাপতি আশরাফ আলী, সাবেক যুগ্ম সম্পাদক আবু তাহের রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক দেবব্রত মণ্ডল বাদশী, ব্যবসায়ী শাহীন ইসলাম, অজিত সরকার, রফিকুল ইসলাম, তৈয়ব আলী, অজয় সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।সভায় বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবদ্দশায় তালোড়াকে থানা ঘোষণার আশ্বাস দিয়েছিলেন। পরবর্তীতে তারেক রহমান তালোড়াকে পৌরসভা করার প্রতিশ্রুতি দেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তালোড়াকে উপজেলা করার ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে তালোড়া পৌরসভা হলেও এখনো উপজেলা হিসেবে বাস্তবায়ন হয়নি।বক্তারা দ্রুত তালোড়াকে উপজেলা হিসেবে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।