কাহালু (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার কাহালুতে স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রীবহন এবং দোকানে মেয়াদ উত্তীর্ণ খাবার মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।
রোববার ( ৯ আগস্ট) বগুড়া-নওগাঁ মহাসড়কে বাসে স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৫ টি বাসের চালক ও সুপারভাইজারের কাছ থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এই ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাছুদুর রহমান।
এছাড়াও কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে নাহবীর নামের একটি ভ্যারাইটি স্টোরে মেয়াদ উত্তীর্ণ ককিছু খাবার পাওয়া যায়। এই খাবারগুলো রাখার অপরাধে দোকাানের মালিক রাশেদকে ৫০০ টাকা জরিমানা করা করেন এই আদালত।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানার পুলিশ সদস্যরা।
