Joy Jugantor | online newspaper

ভিনিসিয়ুসের প্রতি বর্ণবাদী আচরণে ‘মর্মাহত’ ফিফা সভাপতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:০৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ভিনিসিয়ুসের প্রতি বর্ণবাদী আচরণে ‘মর্মাহত’ ফিফা সভাপতি

ভিনিসিয়ুসের প্রতি বর্ণবাদী আচরণে ‘মর্মাহত’ ফিফা সভাপতি

উয়েফা চ্যাম্পিয়নস লিগে বেনফিকা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার দেওয়া এক বিবৃতিতে তিনি এই ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন।ফিফার বিবৃতিতে জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘বেনফিকা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণের অভিযোগে আমি স্তম্ভিত ও মর্মাহত।’ক্রীড়াঙ্গনে বর্ণবাদের কোনো স্থান নেই উল্লেখ করে ফিফা প্রধান বলেন, ‘আমাদের খেলাধুলা ও সমাজে বর্ণবাদের কোনো সুযোগ নেই।

এই পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।’ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।খেলোয়াড় ও কর্মকর্তাদের সুরক্ষা দিতে ফিফার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘ফিফার ‘গ্লোবাল স্ট্যান্ড অ্যাগেইনস্ট রেসিজম’ এবং ‘প্লেয়ার্স ভয়েস প্যানেল’-এর মাধ্যমে আমরা খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা যথাযথ পদক্ষেপ নিতে প্রস্তুত।’ভিনিসিয়ুস ও বর্ণবাদের শিকার হওয়া সবার সঙ্গে সংহতি প্রকাশ করে ইনফান্তিনো বলেন, ‘ফিফা এবং ফুটবল বিশ্ব বর্ণবাদ ও যেকোনো ধরনের বৈষম্যের শিকার হওয়া ব্যক্তিদের সঙ্গে সংহতি প্রকাশ করছে। আমি আবারও বলবো বর্ণবাদকে না বলুন! সব ধরনের বৈষম্যকে না বলুন!’