Joy Jugantor | online newspaper

চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, ৫ শিশুসহ নিহত ১২ 

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৭, ২০ ফেব্রুয়ারি ২০২৬

চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, ৫ শিশুসহ নিহত ১২ 

চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, ৫ শিশুসহ নিহত ১২ 

চীনে চান্দ্র নববর্ষের ছুটিতে আতশবাজি বিক্রির একটি দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন শিশুসহ ১২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।চীনে চান্দ্র নববর্ষের ছুটি উদযাপনে আতশবাজি ও পটকা ফোটানো হয়ে থাকে। বুধবার বিকেলে মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের জিনপু গ্রামে বিস্ফোরণের এ ঘটে।রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি কর্তৃপক্ষের বরাতে জানায়, ‘ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষে নিশ্চিত হওয়া গেছে, এই দুর্ঘটনায় পাঁচ জন অপ্রাপ্তবয়স্কসহ মোট ১২ জন মারা গেছে।’মৃতদের সবার পরিচয় নিশ্চিত করা হয়েছে বলেও জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, ‘একজন ছাড়া বাকি ১১ জন ছিলেন আতশবাজি কিনতে আসা ক্রেতা। ওই ব্যক্তি দোকানোর মালিক বলে ধারণা করা হচ্ছে।’এই ঘটনায় মারা যাওয়া তিন জন ক্রেতা প্রায় ৭৮০ কিলোমিটার দূরের শহর চেংডু থেকে স্বজনদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। বিস্ফোরণের কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।নিরাপত্তা ও দূষণ নিয়ন্ত্রণের কারণে সাম্প্রতিক বছরগুলোয় চীনের কয়েকটি বড় শহরে আতশবাজি ও পটকা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে গ্রামীণ এলাকায় এ প্রথা এখনও খুব জনপ্রিয়, আর এই কারণে ছুটির সময় এমন প্রাণঘাতী বিস্ফোরণ প্রায় নিয়মিতই ঘটে থাকে। গত রোববার পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে আতশবাজির একটি দোকানে বিস্ফোরণে আট জনের মৃত্যু ও দুই জন আহত হন।