যেকোনো সময় সংঘাত, ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যজুড়ে চলছে যুদ্ধের দামামা। যেকোনো সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে। এতে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে যেতে পারে। সর্বশেষ, চুক্তিতে সম্মত হওয়ার জন্য ইরানকে ১০ দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুমকি দিয়েছেন যে এই সময়ের মধ্যে চুক্তি না করলে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে মার্কিন বাহিনীর আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ফের গড়ে তুলছে ইরান। পাশাপাশি দেশটি ‘যুদ্ধেরও প্রস্তুতি’ নিচ্ছে। ইরানের প্রভাবশালী বিরোধী এক নেতা এই দাবি করেছেন।ওয়াশিংটনে ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরানের (এনসিআরআই) দপ্তরের উপপরিচালক আলিরেজা জাফরজাদেহ বলেছেন, নতুন প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, ইরানের শাসকগোষ্ঠী তাদের ‘২ ট্রিলিয়ন ডলারের’ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা পুনর্গঠনের কাজ দ্রুততর করেছে।
ফক্স নিউজকে তিনি বলেছেন, ইরানের শাসকগোষ্ঠী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা বাড়িয়েছে। সেই সঙ্গে তারা সম্ভাব্য যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করছে। পারমাণবিক অস্ত্র কর্মসূচি টিকিয়ে রাখতে এবং সেটির সুরক্ষা নিশ্চিত করতে চায় ইরান- এমনই দাবি করেছেন জাফরজাদেহ।তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে বিষয়টি বিশেষভাবে উদ্বেগজনক, কেননা একই সময়ে তেহরান-ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনায় বসেছে।১০ দিনের মধ্যে চুক্তি না হলে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ ১০ দিনের মধ্যে চুক্তি না হলে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ সম্প্রতি প্ল্যানেট ল্যাবস প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরানের তিনটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের একটি ইস্পাহান কমপ্লেক্সে পুনর্গঠনের কাজ চলছে। গত বছর ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী।
